হিমসাগর আম (5 KG)

হিমসাগর আম (5 KG)

Tk 599.00
Sale price  Tk 599.00 Regular price  Tk 750.00
Skip to product information
হিমসাগর আম (5 KG)
1/5

হিমসাগর আম (5 KG)

Tk 599.00
Sale price  Tk 599.00 Regular price  Tk 750.00

🌳 রাসায়নিকমুক্ত, শতভাগ পরিপক্ক ও খাঁটি হিমসাগর  🌳

বাজারের সস্তা ও চকচকে আম দেখে প্রতারিত হচ্ছেন না তো? কম দামে বাজারে যে আমগুলো পাওয়া যায়, তার বেশিরভাগই কাঁচা অবস্থায় ট্রাকে করে এনে কেমিক্যাল দিয়ে রাতারাতি পাকানো হয়। ক্ষতিকর কেমিক্যালের কারণে সেই আমগুলো ১ মাসেরও বেশি সময় ধরে আড়তে ভালো থাকে। কিন্তু আমরা গ্রাহকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কোনো অগ্রিম স্টক করি না। আপনার অর্ডারের ওপর ভিত্তি করে সরাসরি বাগান থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পরিপক্ক হওয়া ফ্রেশ আম সরবরাহ করা হয়।

যেহেতু আমাদের আম সম্পূর্ণ কেমিক্যাল ও প্রিজারভেটিভমুক্ত, তাই আড়তের আমের মতো এটি দীর্ঘদিন ভালো থাকবে না—এটাই এর বিশুদ্ধতার প্রমাণ। প্রাকৃতিকভাবে আম পাকতে ৩ থেকে ৫ দিন সময় লাগে এবং আমরা আপনাকে সেই খাঁটি স্বাদটাই দেবো।

💡 আসল ও কেমিক্যালমুক্ত আম চেনার সহজ উপায়:

১. মাছির উপস্থিতি: প্রিজারভেটিভমুক্ত আমে মাছি বসবেই, কিন্তু কেমিক্যালযুক্ত আমে মাছি বসে না।
২. প্রাকৃতিক রঙ ও সাদাটে ভাব: গাছপাকা আমের ত্বকে একটা স্বাভাবিক সাদাটে ভাব এবং প্রাকৃতিক দাগ থাকবে। অন্যদিকে, কেমিক্যালে চুবানো আম হবে একদম নিখুঁত ও ঝকঝকে সুন্দর।
৩. রঙের ভিন্নতা: প্রাকৃতিকভাবে পাকা আমের বোঁটার দিকে রঙ গাঢ় হয়। কারবাইড দিয়ে পাকানো আমের পুরো শরীর একরকম কৃত্রিম হলদে বা সাদাটে হয়ে যায়।
৪. খাঁটি সুবাস: বোঁটার কাছে নাক নিলেই গাছপাকা আমের মিষ্টি ঘ্রাণ পাবেন। কেমিক্যালযুক্ত আমে কোনো ঘ্রাণ থাকে না, উল্টো বাজে গন্ধ লাগতে পারে।
৫. স্বাদ: মুখে দেওয়ার পর যদি কোনো মিষ্টি বা টক স্বাদ না পান, তবে বুঝবেন সেটি ওষুধ দিয়ে পাকানো। আমাদের আম ঘরে এনে বাতাসহীন জায়গায় রাখলে পুরো ঘর আমের মিষ্টি গন্ধে মৌ মৌ করবে।


🥭 আমাদের স্পেশাল হিমসাগর আমের বৈশিষ্ট্য:

  • স্বাদ ও সাইজ: হিমসাগর আম অত্যন্ত মিষ্টি ও রসালো। আবহাওয়াগত কারণে এই আম অন্য অঞ্চলের চেয়ে কিছুটা আগে পাকে এবং সাইজে মাঝারি (কেজিতে গড়ে ৩-৪ টি) হয়।

  • সরাসরি বাগান থেকে: আমরা সম্পূর্ণ পরিপক্ক কাঁচা আম ক্যারেট বন্দী করি। পরিবহনের গরমের কারণে কিছু আম পথেই আধা-পাকা হয়ে যেতে পারে।

  • পাকানোর নিয়ম: আম দ্রুত ও সুন্দরভাবে পাকাতে চাইলে বক্স বা ক্যারেটে করে ঘরের কোনো উষ্ণ স্থানে রেখে দিন। ৩-৫ দিনের মধ্যে প্রাকৃতিকভাবে পেকে যাবে।

🤝 আমাদের বিশেষ সুবিধা ও রিটার্ন পলিসি:

  • শতভাগ রিফান্ড/রিপ্লেস গ্যারান্টি: কেমিক্যালমুক্ত আমে ৩-৫% ক্ষেত্রে প্রাকৃতিকভাবে বোঁটায় পচন বা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এমন হলে ছবি বা ভিডিও সহ আমাদের জানালে আমরা দ্রুত রিফান্ড বা রিপ্লেসের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

  • ক্যাশ অন ডেলিভারি ও চেক করার সুযোগ: আম হাতে পেয়ে দেখে যদি পছন্দ না হয়, ডেলিভারিম্যান কে ডেলিভারি চার্জ দিয়ে পার্সেলটি ফেরত দিতে পারবেন!


💳 পেমেন্ট ও 🚛 ডেলিভারি সিস্টেম:

  • ক্যাশ অন ডেলিভারি: বাংলাদেশ এর সকল জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি।

You may also like